
জামালপুরের দিগপাইতে দীর্ঘদিন ধরে আশ্রয় পাওয়া পরিচয়হীন সেই নারীর অবশেষে পরিচয় মিলেছে। তিনি হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের বাসিন্দা। তার নাম মোছাঃ রোকেয়া বেগম (পিতা: সানজব আলী, মাতা: আবচান বিবি)।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন যাবত জামালপুরের দিগপাইত এলাকার এক হৃদয়বান ব্যক্তি তাকে নিজের কাছে রেখে লালন-পালন ও দেখাশোনা করে আসছেন।
সম্প্রতি রোকেয়া বেগমের পরিচয় প্রকাশ পাওয়ার পর উক্ত ব্যক্তি তার প্রকৃত পরিবার ও আত্মীয়-স্বজনের সন্ধান চেয়ে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে, একজন অসহায় নারী কিভাবে নিজের এলাকা ছেড়ে এত দূরে এসে অনিশ্চিত জীবনযাপন করছেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সিলেট বিভাগ বিশেষ করে হবিগঞ্জবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন দ্রুততম সময়ে রিচি গ্রামে রোকেয়া বেগমের পরিবারকে এই তথ্য পৌঁছে দিয়ে তাকে আপনজনদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি এই অমানবিক পরিস্থিতি বা তাকে ফেলে যাওয়ার নেপথ্যে কোনো অপরাজনীতি বা নির্যাতন থেকে থাকলে তার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে।
কোনো সুহৃদ ব্যক্তি তার পরিবারের সন্ধান পেয়ে থাকলে বা রোকেয়া বেগমকে চেনেন এমন কেউ থাকলে দ্রুত জামালপুরের দিগপাইত এলাকার আহমদ উল্লা আকাশের সাথে অথবা স্থানীয় প্রশাসন যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। বার্তাটি ছড়িয়ে দিয়ে অসহায় এই নারীকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দিতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।
এস আলম, জামালপুর। 


















