সিলেট ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে চাচাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৩ হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ‎কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার লাকসামের চাঞ্চল্যকর কাউছার হত্যা: সিলেট থেকে গ্রেফতার ১ ‎উন্নয়নের সুফল সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছাতে হবেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ‎লাখাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন বালাগঞ্জের শেখ জুয়েল রানা শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, শ্রেষ্ঠ আত্মকর্মী ও যুব সংগঠককে সম্মাননা ‎বানিয়াচংয়ে মাইক্রোবাস মালিক-শ্রমিক সমিতির কমিটি বাইপোলার মুড ডিসঅর্ডার: মুডের দুই পর্ব, চিকিৎসায় লিথিয়াম এবং এক বিস্ময়কর আবিষ্কারের গল্প

‎উন্নয়নের সুফল সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছাতে হবেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, ‘বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির অগ্রগতি, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ,আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তন, জ্বালানির মূল্য,জলবায়ু পরিবর্তন এবং ভূরাজনৈতিক পরিস্থিতি বিশ্ব অর্থনীতিকে প্রতিনিয়ত প্রভাবিত করছে। আমাদের লক্ষ্য হতে হবে অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন—যেখানে উন্নয়নের সুফল সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছাবে এবং কেউ পিছিয়ে থাকবে না।
‎
‎১ নভেম্বর রোববার বিকেল সাড়ে ৪ টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ২ দিনব্যাপী ইকোনোভা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থনীতি বিভাগের সংগঠন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইয়াং ইকোনমিস্ট ফোরামের উদ্যোগে ৩১ অক্টোবর ও ১ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

‘বিউন্ড ইকোনোমিক্স, টুয়ার্ডস ইম্প্যাক্ট’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল তরুণদের মধ্যে অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধি, বিশ্লেষণধর্মী চিন্তাভাবনার বিকাশ, সৃজনশীলতা এবং নেতৃত্বের দক্ষতা উন্নয়ন। আয়োজনে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য দুটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ছিল ইকোনকোয়েস্ট এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইকোভিশন।
‎
‎ইকোনকোয়েস্টে সিলেট নগরীর ২০ টি কলেজের শিক্ষার্থীরা অর্থনীতি বিষয়ক জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতার পরিচয় দেয়। অন্যদিকে, ইকোভিশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সমসাময়িক অর্থনৈতিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে গবেষণাধর্মী চিন্তাভাবনা, উদ্ভাবনী ধারণা ও উপস্থাপনা তুলে ধরেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাসুদ রানা, আইন অনুষদের ডিন প্রফেসর শেখ আশরাফুর রহমান, প্ল্যানিং ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. উম্মে হুমাইরা মান্নি এবং একই বিভাগের সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন।
‎
‎এ আয়োজন সফলভাবে বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইমেরিটাস ড.তৌফিক রহমান চৌধুরী এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরীর পৃষ্ঠপোষকতা, সহযোগিতা ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আয়োজকরা তাঁদের আন্তরিক সহযোগিতা ও অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‎
‎এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের অর্থনৈতিক জ্ঞানকে বাস্তব জীবনের সমস্যা ও সম্ভাবনার সঙ্গে সম্পৃক্ত করা এবং তাদের সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা ও নেতৃত্বের বিকাশে সহায়তা করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে চাচাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৩

‎উন্নয়নের সুফল সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছাতে হবেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

সময় ১১:১৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬