সিলেট ০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে চাচাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৩ হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ‎কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার লাকসামের চাঞ্চল্যকর কাউছার হত্যা: সিলেট থেকে গ্রেফতার ১ ‎উন্নয়নের সুফল সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছাতে হবেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ‎লাখাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন বালাগঞ্জের শেখ জুয়েল রানা শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, শ্রেষ্ঠ আত্মকর্মী ও যুব সংগঠককে সম্মাননা ‎বানিয়াচংয়ে মাইক্রোবাস মালিক-শ্রমিক সমিতির কমিটি বাইপোলার মুড ডিসঅর্ডার: মুডের দুই পর্ব, চিকিৎসায় লিথিয়াম এবং এক বিস্ময়কর আবিষ্কারের গল্প

‎কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ২২৯ বোতল পরিত্যক্ত বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
‎গতকাল রোববার ১ নভেম্বর বিকেলে কোম্পানীগঞ্জ থানাধীন তেলিখাল এলাকার একটি বসতবাড়ির পাশের ধানক্ষেত থেকে এসব মদ উদ্ধার করা হয়।
‎
‎এসআরবি-৯ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটের দিকে এসআরবি-৯, সদর কোম্পানি সিলেটের একটি আভিযানিক দল কোম্পানীগঞ্জের বর্ণী পয়েন্টে অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, তেলিখাল এলাকার একটি বসতবাড়ির পাশের ধানক্ষেতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
‎
‎সংবাদ পেয়ে আভিযানিক দলটি বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। একপর্যায়ে ধানক্ষেতের মধ্যে রাখা পরিত্যক্ত ২টি প্লাস্টিকের বস্তা এবং ১টি কালো রঙের ব্যাগ থেকে মোট ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
‎তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর নিয়মিত গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে চাচাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৩

‎কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার

সময় ১১:২০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬