সিলেট ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে চাচাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৩ হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ‎কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার লাকসামের চাঞ্চল্যকর কাউছার হত্যা: সিলেট থেকে গ্রেফতার ১ ‎উন্নয়নের সুফল সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছাতে হবেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ‎লাখাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন বালাগঞ্জের শেখ জুয়েল রানা শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, শ্রেষ্ঠ আত্মকর্মী ও যুব সংগঠককে সম্মাননা ‎বানিয়াচংয়ে মাইক্রোবাস মালিক-শ্রমিক সমিতির কমিটি বাইপোলার মুড ডিসঅর্ডার: মুডের দুই পর্ব, চিকিৎসায় লিথিয়াম এবং এক বিস্ময়কর আবিষ্কারের গল্প

‎লাখাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত

লাখাই উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র এবং গাছের চারা বিতরণের মধ্য দিয়ে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে।
‎
‎রবিবার (১ নভেম্বর) দুপুর ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের নেতৃত্বে র‍্যালির অগ্রভাগে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল করিম, লাখাই প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, পজীব কর্মকর্তা এ কে এম আব্দুস শাহেদ, সমবায় কর্মকর্তা অসিত সেনগুপ্তসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন যুব সংগঠনের নেতাকর্মী ও যুব-যুবমহিলারা।
‎
‎র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন দপ্তরের কম্পিউটার অপারেটর রতন চন্দ্র আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম এবং গীতা পাঠ করেন রতন চন্দ্র আচার্য্য। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল করিম।
‎
‎আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—লাখাই প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, পজীব কর্মকর্তা এ কে এম আব্দুস শাহেদ,সমবায় কর্মকর্তা অসিত সেনগুপ্ত, তেঘরিয়া যুব সংঘের নেত্রী মায়ানুর আক্তার।
‎
‎আলোচনা সভা শেষে অতিথিরা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে তিন জন যুবমহিলার মাঝে ৪ লাখ টাকার ঋণের চেক তুলে দেন। চেক প্রাপ্তরা হলেন— মায়ানুর আক্তার, ইতিরানী মোদক ও যশোদা রানী। এ ছাড়া অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুবমহিলার মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
‎
‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে বিভিন্ন যুব সংগঠন ও উপস্থিত যুবদের মাঝে ফলদ গাছের একশটি চারা বিতরণ করা হয়।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে চাচাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৩

‎লাখাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত

সময় ১০:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬