সিলেট ০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে চাচাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৩ হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ‎কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার লাকসামের চাঞ্চল্যকর কাউছার হত্যা: সিলেট থেকে গ্রেফতার ১ ‎উন্নয়নের সুফল সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছাতে হবেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ‎লাখাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন বালাগঞ্জের শেখ জুয়েল রানা শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, শ্রেষ্ঠ আত্মকর্মী ও যুব সংগঠককে সম্মাননা ‎বানিয়াচংয়ে মাইক্রোবাস মালিক-শ্রমিক সমিতির কমিটি বাইপোলার মুড ডিসঅর্ডার: মুডের দুই পর্ব, চিকিৎসায় লিথিয়াম এবং এক বিস্ময়কর আবিষ্কারের গল্প

লাকসামের চাঞ্চল্যকর কাউছার হত্যা: সিলেট থেকে গ্রেফতার ১

‎কুমিল্লার লাকসামের চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার অন্যতম তদন্তপ্রাপ্ত অভিযুক্ত মো. রবিউল হোসেনকে (৩১) সিলেট থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

‎শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়। এসআরবি-৯ (সদর কোম্পানি, সিলেট) ও এসআরবি-১১ (সিপিসি-৩, নোয়াখালী)-এর যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

‎গ্রেফতারকৃত রবিউল হোসেন কুমিল্লা জেলার লাকসাম থানার নতুন বাড়ী এলাকার আক্তার হোসেনের ছেলে।

‎এসআরবি সূত্রে জানা যায়, নিহত কাউছার কুমিল্লা জেলার লাকসাম থানাধীন তারাপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি হোটেলের কর্মচারী ছিলেন। গত ৯ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে একটি ফোনকল পেয়ে তিনি স্ত্রীকে জরুরি কাজে বাইরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

‎পরবর্তীতে ১৮ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টার দিকে লাকসামের জনৈক মকছুদা বেগমের বাড়ির পাশের একটি ধানখেতে স্থানীয়রা কাউছারের অর্ধগলিত মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে লাকসাম থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১০, তারিখ-১৮/১০/২০২৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেন।

‎মামলা দায়েরের পর অজ্ঞাতনামা আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউল হোসেনকে গ্রেফতার করা হয়।

‎এসআরবি-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট লাকসাম থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে চাচাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৩

লাকসামের চাঞ্চল্যকর কাউছার হত্যা: সিলেট থেকে গ্রেফতার ১

সময় ১১:০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬