সিলেট ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে চাচাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৩ হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ‎কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার লাকসামের চাঞ্চল্যকর কাউছার হত্যা: সিলেট থেকে গ্রেফতার ১ ‎উন্নয়নের সুফল সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছাতে হবেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ‎লাখাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন বালাগঞ্জের শেখ জুয়েল রানা শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, শ্রেষ্ঠ আত্মকর্মী ও যুব সংগঠককে সম্মাননা ‎বানিয়াচংয়ে মাইক্রোবাস মালিক-শ্রমিক সমিতির কমিটি বাইপোলার মুড ডিসঅর্ডার: মুডের দুই পর্ব, চিকিৎসায় লিথিয়াম এবং এক বিস্ময়কর আবিষ্কারের গল্প

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন বালাগঞ্জের শেখ জুয়েল রানা

সিলেট জেলা পর্যায়ে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠক (দ্বিতীয় স্থান) নির্বাচিত হয়েছেন বালাগঞ্জের কৃতিসন্তান শেখ জুয়েল রানা। তিনি শাহজালাল ট্রেনিং একাডেমির ব্যবস্থাপনা পরিচালক এবং শাহজালাল (রহ.) যুব কল্যাণ সংস্থার সভাপতি।
‎
‎জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রোববার (১ নভেম্বর) সিলেট জেলা পরিষদে তাঁর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় তাঁকে পুরস্কার প্রদান করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম এবং সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো.যাবের সাদেক। এ ছাড়া জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
‎
‎২০০৮ সাল থেকে তাঁর প্রতিষ্ঠিত শাহজালাল ট্রেনিং একাডেমির মাধ্যমে সেলাই, কম্পিউটারসহ বিভিন্ন কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছেন শেখ জুয়েল রানা। এসব প্রশিক্ষণের মাধ্যমে তিনি ইতোমধ্যে শত শত বেকার তরুণ-তরুণীকে দক্ষ করে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে সহযোগিতা করেছেন। প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সামাজিক উন্নয়ন, মানবকল্যাণ এবং যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে তাঁর এ অবদান প্রশংসনীয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে চাচাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৩

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন বালাগঞ্জের শেখ জুয়েল রানা

সময় ০৯:১৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬