
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তৃণমূলের একজন সদস্যও বর্তমান সরকারের অংশীদার। তাই দল ক্ষমতায় রয়েছে—এই উপলব্ধি থেকে নেতাকর্মীদের কথা ও আচরণে কেউ যেন ন্যূনতম আঘাত না পান, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, দলের নেতাকর্মীদের আরও বিনয়ী হতে হবে। আপনারা বিনয়ী হলে সংগঠনের জনপ্রিয়তা আরও বহুগুণ বেড়ে যাবে।
সোমবার ২ নভেম্বর দুপুরে কাজীরবাজার তোপখানার সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সিলেট জেলা বিএনপি সভাপতি সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট-৩ আসনের এমপি আব্দুল মালিক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার 














