সিলেট ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
News Title :
‎হাসপাতালের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা চুনারুঘাট সংরক্ষিত বন থেকে ২৭ ঘনফুট কাঠ জব্দ, আটক ২ জিন্নী হুজুরের নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধার; গ্রেপ্তার ৪ ‎বালাগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে চাচাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৩ হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ‎কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার লাকসামের চাঞ্চল্যকর কাউছার হত্যা: সিলেট থেকে গ্রেফতার ১ ‎উন্নয়নের সুফল সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছাতে হবেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ‎লাখাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন বালাগঞ্জের শেখ জুয়েল রানা

চুনারুঘাট সংরক্ষিত বন থেকে ২৭ ঘনফুট কাঠ জব্দ, আটক ২

হবিগঞ্জের চুনারুঘাটে সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে কাঠ পাচারের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় ২৭ ঘনফুট আকাশমণি কাঠ ও একটি নম্বরবিহীন ট্রাক্টর জব্দ করা হয়েছে।
‎
‎সোমবার ২নভেম্বর ভোরে উপজেলার রঘুনন্দন রেঞ্জের শাহপুর বিটের ডেওয়াতলী ক্যাম্পসংলগ্ন বনাঞ্চলে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
‎
‎আটক ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার শাহপুর এলাকার মো.খোকন মিয়া (৩৩) ও সুমন মিয়া (৩০)।

বন বিভাগ সূত্রে জানা যায়, ভোরে সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে ট্রাক্টরে করে কাঠ সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে শাহপুর বিটের বিট কর্মকর্তা রতিন্দ্র কিশোর রায়ের নেতৃত্বে বন বিভাগের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে ২৭ ঘনফুট আকাশমণি কাঠ ও কাঠ পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন ট্রাক্টরটি জব্দ করা হয়।
‎
‎তিনি বলেন,সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কাটা ও কাঠ পাচার রোধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎হাসপাতালের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা

চুনারুঘাট সংরক্ষিত বন থেকে ২৭ ঘনফুট কাঠ জব্দ, আটক ২

সময় ০৬:০৯:১২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬