সিলেট ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
News Title :
দৃষ্টিশক্তি জয় করে এইচএসসিতে জিপিএ-৫: মৌমিকে জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা‎ তৃণমূলের কেউ সরকারের বাইরে নয়, নেতাকর্মীদের আরও বিনয়ী হওয়ার আহ্বান রিজভীর মাধবপুর সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু ‎১৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সাব্বির গ্রেফতার ‎হাসপাতালের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা চুনারুঘাট সংরক্ষিত বন থেকে ২৭ ঘনফুট কাঠ জব্দ, আটক ২ জিন্নী হুজুরের নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধার; গ্রেপ্তার ৪ ‎বালাগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে চাচাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৩ হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ‎কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার

মাধবপুর সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

৪ ঘন্টা চেষ্টা চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে পানিতে ডুবে হানজালা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ২ নভেম্বর দুপুরে মায়ের সঙ্গে নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হয় সে। প্রায় চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
‎নিহত হানজালা মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জলফু মিয়ার ছেলে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর একটার দিকে মায়ের সঙ্গে সোনাই নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে যায় হানজালা। একপর্যায়ে সে নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে হবিগঞ্জ থেকে ডুবুরি দল এসে অভিযানে অংশ নেয়। প্রায় চার ঘণ্টা অনুসন্ধানের পর নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
‎
‎মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন, মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মনোতোষ মল্লিক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৃষ্টিশক্তি জয় করে এইচএসসিতে জিপিএ-৫: মৌমিকে জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা‎

মাধবপুর সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

সময় ১০:৫৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬