সিলেট ১১:২১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
News Title :
মাধবপুর সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু ‎১৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সাব্বির গ্রেফতার ‎হাসপাতালের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা চুনারুঘাট সংরক্ষিত বন থেকে ২৭ ঘনফুট কাঠ জব্দ, আটক ২ জিন্নী হুজুরের নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধার; গ্রেপ্তার ৪ ‎বালাগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে চাচাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৩ হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ‎কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার লাকসামের চাঞ্চল্যকর কাউছার হত্যা: সিলেট থেকে গ্রেফতার ১ ‎উন্নয়নের সুফল সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছাতে হবেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

মসজিদের ছাদে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

‎হবিগঞ্জের লাখাইয়ে নির্মাণাধীন একটি মসজিদের দ্বিতীয় তলার ছাদে লোহার রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জানে আলম (৫১) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের লখনাউক গ্রামের তোফাইলিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
‎
‎নিহত জানে আলম বানিয়াচং উপজেলার পূর্ব তোপখানা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম ইছাক উল্লাহ।
‎
‎পুলিশের ভাষ্য, বুধবার দুপুর ১২টার দিকে তোফাইলিয়া জামে মসজিদের নির্মাণাধীন দ্বিতীয় তলার ছাদে লোহার রড ওঠানোর সময় রডটি পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে জানে আলম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে পড়ে যান।
‎পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা ১টা ১০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।
‎
‎লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক সাহা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশ জানায়, নিহতের ছেলে শাহরিয়ার আলম অভির দেওয়া অপমৃত্যুর সংবাদের ভিত্তিতে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুর সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

মসজিদের ছাদে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সময় ১১:০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬