সিলেট ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
News Title :
সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি মসজিদের ছাদে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু বৈঠার ছন্দে মুখর খাইহাওর, নৌকা বাইচ দেখতে জনস্রোত নিখোঁজের দুই দিন পর সিএনজিচালকের মরদেহ নবীগঞ্জ থেকে উদ্ধার নাসের রহমানের রাজনৈতিক সচিব হলেন মুকিত ও ফখরুল কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন,৮ ড্রেজার ধ্বংস নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ‎বিভিন্ন জলাশয়ে কয়েক লক্ষ পোনামাছ অবমুক্ত ‎জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপি‌ডি) প্লাটফর্ম ত্রৈমাসিক কর্মশালা অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে সমন্বয় জোরদারে এফএনবি জামালপুরের ত্রৈমাসিক সভা অনুষ্টিত

মসজিদের ছাদে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

‎হবিগঞ্জের লাখাইয়ে নির্মাণাধীন একটি মসজিদের দ্বিতীয় তলার ছাদে লোহার রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জানে আলম (৫১) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের লখনাউক গ্রামের তোফাইলিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

‎নিহত জানে আলম বানিয়াচং উপজেলার পূর্ব তোপখানা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম ইছাক উল্লাহ।

‎পুলিশের ভাষ্য, বুধবার দুপুর ১২টার দিকে তোফাইলিয়া জামে মসজিদের নির্মাণাধীন দ্বিতীয় তলার ছাদে লোহার রড ওঠানোর সময় রডটি পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে জানে আলম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে পড়ে যান।
‎পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা ১টা ১০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

‎লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক সাহা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশ জানায়, নিহতের ছেলে শাহরিয়ার আলম অভির দেওয়া অপমৃত্যুর সংবাদের ভিত্তিতে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

মসজিদের ছাদে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সময় ১১:০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬