সিলেট ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, ৯৯ কোটি টাকার ৪ লেনের কাজের উদ্বোধন করলেন এমপি মিলন।। ‎জামালপুরে মাদক ও মোবাইল গেমসের কবল থেকে রক্ষায় চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ‎ শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন, আংশিক কমিটি ঘোষণা ‎নবীগঞ্জে কিশোরী হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ঢাকা-সিলেট মহাসড়কে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ ‎জামালপুরে আশ্রয় পাওয়া মানসিক ভারসাম্যহীন রোকেয়ার বাড়ি হবিগঞ্জে, স্বজনদের খোঁজ পেতে সহায়তার আবেদন ‎কোম্পানীগঞ্জে অনলাইন জুয়া চক্রের ১ সদস্য গ্রেফতার ‎র‍্যাব-৯ এর অভিযান আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার ‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

‎জামালপুরে আশ্রয় পাওয়া মানসিক ভারসাম্যহীন রোকেয়ার বাড়ি হবিগঞ্জে, স্বজনদের খোঁজ পেতে সহায়তার আবেদন

‎জামালপুরের দিগপাইতে দীর্ঘদিন ধরে আশ্রয় পাওয়া পরিচয়হীন সেই নারীর অবশেষে পরিচয় মিলেছে। তিনি হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের বাসিন্দা। তার নাম মোছাঃ রোকেয়া বেগম (পিতা: সানজব আলী, মাতা: আবচান বিবি)।
‎স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন যাবত জামালপুরের দিগপাইত এলাকার এক হৃদয়বান ব্যক্তি তাকে নিজের কাছে রেখে লালন-পালন ও দেখাশোনা করে আসছেন।

‎সম্প্রতি রোকেয়া বেগমের পরিচয় প্রকাশ পাওয়ার পর উক্ত ব্যক্তি তার প্রকৃত পরিবার ও আত্মীয়-স্বজনের সন্ধান চেয়ে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছেন।

‎এদিকে, একজন অসহায় নারী কিভাবে নিজের এলাকা ছেড়ে এত দূরে এসে অনিশ্চিত জীবনযাপন করছেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সিলেট বিভাগ বিশেষ করে হবিগঞ্জবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন দ্রুততম সময়ে রিচি গ্রামে রোকেয়া বেগমের পরিবারকে এই তথ্য পৌঁছে দিয়ে তাকে আপনজনদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি এই অমানবিক পরিস্থিতি বা তাকে ফেলে যাওয়ার নেপথ্যে কোনো অপরাজনীতি বা নির্যাতন থেকে থাকলে তার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে।

‎কোনো সুহৃদ ব্যক্তি তার পরিবারের সন্ধান পেয়ে থাকলে বা রোকেয়া বেগমকে চেনেন এমন কেউ থাকলে দ্রুত জামালপুরের দিগপাইত এলাকার আহমদ উল্লা আকাশের সাথে অথবা স্থানীয় প্রশাসন যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। বার্তাটি ছড়িয়ে দিয়ে অসহায় এই নারীকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দিতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু

‎জামালপুরে আশ্রয় পাওয়া মানসিক ভারসাম্যহীন রোকেয়ার বাড়ি হবিগঞ্জে, স্বজনদের খোঁজ পেতে সহায়তার আবেদন

সময় ০৫:২০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬