সিলেট ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
News Title :
সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশে মাহফিলে অংশ নিলেন তাহেরী ওসমানীনগরে প্রেমিকার বাবার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, চার মাসের প্রেমের সম্পর্কের করুণ পরিণতি পূর্ব বিরোধের জেরে দোকানে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক ‎সিলেটে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নরসিংদী থেকে একমাত্র আসামি গ্রেফতার। দৃষ্টিশক্তি জয় করে এইচএসসিতে জিপিএ-৫: মৌমিকে জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা‎ তৃণমূলের কেউ সরকারের বাইরে নয়, নেতাকর্মীদের আরও বিনয়ী হওয়ার আহ্বান রিজভীর মাধবপুর সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু ‎১৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সাব্বির গ্রেফতার ‎হাসপাতালের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা চুনারুঘাট সংরক্ষিত বন থেকে ২৭ ঘনফুট কাঠ জব্দ, আটক ২

ওসমানীনগরে প্রেমিকার বাবার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, চার মাসের প্রেমের সম্পর্কের করুণ পরিণতি

সিলেটের ওসমানীনগরে প্রেমিকার বাবার ছুরিকাঘাতে মোঃ সাইফুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। প্রায় চার মাসের প্রেমের সম্পর্ক ও পারিবারিকভাবে তা মেনে না নেওয়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিকার বাবা সেজু মিয়া (৩৭) পলাতক রয়েছেন।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মোঃ সাইফুর রহমানের সঙ্গে বালাগঞ্জ উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের সেজু মিয়ার মেয়ের গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পারিবারিক সম্পর্কের দিক থেকে তারা চাচা-ভাতিজি হওয়ায় বিষয়টি পরিবার ও সমাজ মেনে নেয়নি। এ নিয়ে পারিবারিক অসন্তোষ তৈরি হয়।
‎
‎এরই ধারাবাহিকতায় গতরাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সৈয়দপুর পালপাড়া এলাকায় টুলবক্সের পাশে লুৎফুর মিয়ার দোকানে সাইফুরকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে।
‎
‎তাৎক্ষণিকভাবে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাইফুরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
‎
‎নিহত মোঃ সাইফুর রহমান সৈয়দপুর গ্রামের মোঃ করম উদ্দিনের ছেলে। অভিযুক্ত সেজু মিয়া (৩৭) মোস্তফাপুর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
‎এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ওসমানীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহার করায় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
‎
‎পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশে মাহফিলে অংশ নিলেন তাহেরী

ওসমানীনগরে প্রেমিকার বাবার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, চার মাসের প্রেমের সম্পর্কের করুণ পরিণতি

সময় ০৩:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬