সিলেট ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

‎হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু‎

‎হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় নারীসহ সিএনজি অটোরিক্সার ২ যাত্রী নিহত হয়েছেন। আজ সকালে উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজি চালক আক্কাছ মিয়া ও যাত্রী মনোয়ারা বেগম।

‎পুলিশ জানায়, আজ সকাল সোয়া ১০টার দিকে মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকায় একটি ব্রীজের উপর যাত্রীবাহী একটি সিএনজি অটোরিক্সা অপর একটি সিএনজি অটোরিক্সাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই সিএনজি চালক আক্কাছ মিয়া (৩৮) নিহত হন। সে উপজেলার বেঙ্গাডোবা এলাকার বাবু মিয়ার ছেলে।

‎এসময় স্থানীয়রা গুরুতর আহত ৩ যাত্রীকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মনোয়ারা বেগম (৭০) নামে এক যাত্রীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনিও বেঙ্গাডোবা এলাকার মৃত কামরুল হাসানের স্ত্রী। অপর ২ আহত তাকলিমা বেগম ও লিটন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

‎হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু‎

সময় ০১:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬