সিলেট ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

জামালপুরে ডিবি -১ এর অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

​জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)-এর বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ০৮ জুন, সোমবার বিকেলে মেলান্দহ উপজেলার ভাবকী সিঙ্গের কান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন, ১. মোঃ মোস্তফা (৫০), পিতা- মৃত মন মন্ডল, সাং- তেলীপাড়া। ২. মোঃ জাহাঙ্গীর আলম (৫২), পিতা- মোঃ রেহান আলী, সাং- পাহাড়ী পটল। ৩. মোঃ মিনহাজ উদ্দিন (৪১), পিতা- গফুর মন্ডল, সাং- রায়ের বাকাই চর পাড়া। গ্রেফতারকৃত সবারই বাড়ি মেলান্দহ থানায়।

​পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন মহোদয়ের নির্দেশনায় মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবি-১ এর এসআই (নিঃ) মোঃ এহসানুল হকের নেতৃত্বে একটি চৌকস দল মেলান্দহ থানাধীন ‘সরাই’ নামক একটি মিষ্টির দোকানে অবস্থানরত অবস্থায় মাদক কারবারিদের হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

​জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ (৯ জুন) দুপুরে তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​জেলায় মাদক নির্মূলে এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

জামালপুরে ডিবি -১ এর অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সময় ১১:২৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬