সিলেট ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
News Title :
মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা নিক্সন গ্রেপ্তার‎ হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭টি বিষধর সাপ উদ্ধার, নিরাপদে অবমুক্তির প্রস্তুতি বন বিভাগের সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশে মাহফিলে অংশ নিলেন তাহেরী ওসমানীনগরে প্রেমিকার বাবার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, চার মাসের প্রেমের সম্পর্কের করুণ পরিণতি পূর্ব বিরোধের জেরে দোকানে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক ‎সিলেটে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নরসিংদী থেকে একমাত্র আসামি গ্রেফতার। দৃষ্টিশক্তি জয় করে এইচএসসিতে জিপিএ-৫: মৌমিকে জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা‎ তৃণমূলের কেউ সরকারের বাইরে নয়, নেতাকর্মীদের আরও বিনয়ী হওয়ার আহ্বান রিজভীর মাধবপুর সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু ‎১৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সাব্বির গ্রেফতার

পূর্ব বিরোধের জেরে দোকানে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক

‎সিলেটের ওসমানীনগরে পূর্ব বিরোধের জেরে মোঃ সাইফুর মিয়া (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে মোঃ সিজু মিয়া (৩৭) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানা গেছে।

‎প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে উপজেলার সৈয়দপুর পালপাড়া এলাকায় টুলবক্সের পাশে মোঃ লুৎফুর মিয়ার দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জের ধরে সাইফুর মিয়াকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

‎নিহত সাইফুর মিয়া সৈয়দপুর গ্রামের মোঃ করম উদ্দিনের ছেলে। অপরদিকে অভিযুক্ত মোঃ সিজু মিয়া (৩৭) মোস্তাপুর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।

‎এদিকে হত্যাকাণ্ডের ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে ওসমানীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহার করায় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

‎ঘটনার পর থেকে অভিযুক্ত সিজু মিয়া পলাতক রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা নিক্সন গ্রেপ্তার‎

পূর্ব বিরোধের জেরে দোকানে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক

সময় ০৩:৩৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬