সিলেট ০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
News Title :
দৃষ্টিশক্তি জয় করে এইচএসসিতে জিপিএ-৫: মৌমিকে জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা‎ তৃণমূলের কেউ সরকারের বাইরে নয়, নেতাকর্মীদের আরও বিনয়ী হওয়ার আহ্বান রিজভীর মাধবপুর সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু ‎১৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সাব্বির গ্রেফতার ‎হাসপাতালের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা চুনারুঘাট সংরক্ষিত বন থেকে ২৭ ঘনফুট কাঠ জব্দ, আটক ২ জিন্নী হুজুরের নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধার; গ্রেপ্তার ৪ ‎বালাগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে চাচাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৩ হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ‎কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার

দৃষ্টিশক্তি জয় করে এইচএসসিতে জিপিএ-৫: মৌমিকে জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা‎

শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
‎
‎সোমবার ২ নভেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই সংবর্ধনা জানানো হয়।
‎
‎শিক্ষার্থীর এই অসামান্য সাফল্যে সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করে শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমির জিপিএ-৫ অর্জন করা অত্যন্ত আনন্দের। তার এই অসাধারণ সাফল্য শুধু তার পরিবার কিংবা প্রতিষ্ঠানের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য গর্বের। প্রতিকূলতাকে জয় করে অধ্যবসায়, একাগ্রতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যে সাফল্য অর্জন করা সম্ভব, তাহমিনা আক্তার মৌমি তার উজ্জ্বল দৃষ্টান্ত।
‎
‎তিনি আরও বলেন, শারীরিক প্রতিবন্ধকতা কখনো মেধা, মনোবল ও স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না। মৌমির এই অর্জন অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
‎
‎এ সময় জিডিএফ-এর প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এবং মেধাবী এই শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৃষ্টিশক্তি জয় করে এইচএসসিতে জিপিএ-৫: মৌমিকে জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা‎

দৃষ্টিশক্তি জয় করে এইচএসসিতে জিপিএ-৫: মৌমিকে জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা‎

সময় ১১:৩৫:০২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬