সিলেট ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

‎মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বিওপির একটি অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিন সাংবাদিক আহত হয়েছেন। আহতরা হলেন- একুশে টেলিভিশনের সাংবাদিক বিকুল চক্রবর্তী, আরটিভির সাংবাদিক ভাস্কর হোম চৌধুরী ও বৈশাখী টেলিভিশনের সাংবাদিক ইমন দেব চৌধুরী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফুলতলা বিওপির একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে কুলাউড়ায় পৌঁছানোর আগে ঢুলিপাড়া এলাকায় তাঁদের বহনকারী প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিন সাংবাদিকই কমবেশি আহত হন।

‎দুর্ঘটনার খবর পেয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. জহিরুল ইসলাম মুন্না পুলিশের একটি দল পাঠান। পরে পুলিশ আহত সাংবাদিকদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁরা প্রাথমিক চিকিৎসা নেন।

‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বর্তমানে তাঁরা শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

‎এদিকে দুর্ঘটনার পর আরটিভির স্টাফ রিপোর্টার ভাস্কর হোম চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লেখেন, ‘মৃত্যুকে খুব কাছ থেকে দেখে ফিরে এলাম।’

‎পোস্টে তিনি জানান, দুর্ঘটনার মুহূর্তে তাঁরা সবাই কমবেশি আহত হলেও মহান সৃষ্টিকর্তার কৃপায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। জীবন ও মৃত্যুর ব্যবধান কতটা ক্ষণিকের, দুর্ঘটনাটি তাঁকে নতুন করে তা উপলব্ধি করার সুযোগ দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

‎এ ছাড়া দুর্ঘটনার পর সহকর্মী, স্বজন এবং দেশ-বিদেশের বন্ধুদের ফোন ও বার্তার মাধ্যমে খোঁজ নেওয়ায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সাংবাদিক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

সময় ০৯:৫২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬