সিলেট ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

বানিয়াচং-আজমিরীগঞ্জ রোডে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো কিশোর শ্রাবণের প্রাণ।

‎হবিগঞ্জের বানিয়াচং-আজমিরীগঞ্জ রোডে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় শ্রাবণ সরকারের সাথে মোটরসাইকেলে থাকা অপর দুই কিশোর প্রাণে বেঁচে গেছে।
‎১৬ সেপ্টেম্বর বুধবার সকাল ৯ টার দিকে আজমিরীগঞ্জ থেকে বানিয়াচংয়ে আসার পথে উপজেলার পিঠা বাড়ি হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানান, শ্রাবণ সরকারসহ তিন কিশোর একটি মোটরসাইকেল করে আজমিরীগঞ্জ থেকে বানিয়াচংয়ের দিকে নিজ বাড়িতে আসার পথে ছিলেন। তখন বানিয়াচংয়ের পিঠাবাড়ি হাওর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
‎এতে মোটরসাইকেলের পেছনে বসা শ্রাবণ ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়। এবং বাসের পিছনের চাকা তাঁর উপর দিয়ে উঠে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মোটরসাইকেলে থাকা অপর দুই কিশোর অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।

নিহত শ্রাবণ সরকার বানিয়াচং উপজেলা সদরের ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের বাবুর বাজার সংলগ্ন বিদ্যাভূষণ পাড়ার বাসিন্দা সুন্দর সরকারের ছোট ছেলে। সে বানিয়াচং নতুনবাজারের একটি সেলুনে কাজ করত বলে স্থানীয়রা জানিয়েছেন।

‎দুর্ঘটনায় জড়িত বাসটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে।

‎দুর্ঘটনায় শ্রাবণ সরকারের পরিবারের কান্নায় এলাকায় নেমে পড়েছে শোকের ছায়া। অকালে অপমৃত্যু হলো কিশোর শ্রাবণ সরকারের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

বানিয়াচং-আজমিরীগঞ্জ রোডে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো কিশোর শ্রাবণের প্রাণ।

সময় ০৩:৫২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬