সিলেট ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
News Title :
সরাইলে নাচের কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ: বিয়ানীবাজার থেকে আসামির কে গ্রেফতার করল এসআরবি-৯ শান্তিগঞ্জে কোটি টাকার সৌরবিদ্যুৎ প্রকল্প অকেজো: নেই উৎপাদন, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন‎ সিলেটে ঐতিহ্যবাহী সাতকড়ায় তৃপ্ত রাষ্ট্রপতি, দিনব্যাপী সফর শেষে ঢাকায় প্রস্থান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফর: দুই মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনায় গ্রহণ সরাইলে র‍্যাবের অভিযানে ৮৫ কেজি গাঁজাসহ আটক ৩, জব্দ ট্রাক। মাদক সেবনের দায়ে মাধবপুরে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎জামালপুরের দিগপাইতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট শামীম গ্রেপ্তার ছাতকে পুলিশ হেফাজত থেকে আসামী ছেড়ে দেয়ার অভিযোগ, বিক্ষোভ-মানববন্ধন ও ওসির প্রত্যাহার দাবী। জামালপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মাদকাসক্ত জনিত হতাশা থেকে আত্মহত্যার ধারণা! বেকারত্ব দূরীকরণে উস্তাদ-সাগরেদ মডেল: আরডিএস- RAISE প্রকল্পের সাফল্য ও আগামীর পথচলা

মাদক সেবনের দায়ে মাধবপুরে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড

‎হবিগঞ্জের মাধবপুরে মাদক সেবনের দায়ে রফিকুল ইসলাম নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

‎মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তেলিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম ওই এলাকার আব্দুল আলীমের ছেলে।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তেলিয়াপাড়া এলাকায় মাদক সেবনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় রফিকুল ইসলামকে আটক করা হয়।
‎পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের জিজ্ঞাসাবাদে মাদক সেবনের বিষয়টি স্বীকার করার পর সংশ্লিষ্ট আইনের ধারায় তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। দণ্ডাদেশের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রফিকুল ইসলামকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
‎উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক সেবন ও মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরাইলে নাচের কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ: বিয়ানীবাজার থেকে আসামির কে গ্রেফতার করল এসআরবি-৯

মাদক সেবনের দায়ে মাধবপুরে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড

সময় ০৯:৫৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬