সিলেট ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জামালপুরের দিগপাইতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট শামীম গ্রেপ্তার ছাতকে পুলিশ হেফাজত থেকে আসামী ছেড়ে দেয়ার অভিযোগ, বিক্ষোভ-মানববন্ধন ও ওসির প্রত্যাহার দাবী। জামালপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মাদকাসক্ত জনিত হতাশা থেকে আত্মহত্যার ধারণা! বেকারত্ব দূরীকরণে উস্তাদ-সাগরেদ মডেল: আরডিএস- RAISE প্রকল্পের সাফল্য ও আগামীর পথচলা নবীগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে বোনকে ছুরিকাঘাতে হত্যা: ঘাতক ভাই সিলেট থেকে গ্রেফতার ‎শ্রীমঙ্গলে নাগরিক-সরকার রিপোর্টিং ব্যবস্থা গড়ার আহ্বান হাওরে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩ বিয়ানীবাজারে চোরাই মালামাল সহ ৩জন গ্রেফতার জামালপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন জুয়েল, ১ মাস লালনের পর বৃদ্ধাকে স্বজনদের হাতে হস্তান্তর ‎জামালপুর থেকে হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরলেন আপন গৃহে।

‎জামালপুরের দিগপাইতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট শামীম গ্রেপ্তার

পুলিশের খাঁচায় ইয়াবা কারবারি শামীম।

‎জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. শামীমকে (৩০) বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ১৪ সেপ্টেম্বর সোমবার ভোর ৪টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল এই অভিযান পরিচালনা করে।

‎গ্রেপ্তারকৃত শামীম জামালপুর সদর উপজেলার দিগপাইত উপশহর মধুপুর রোডের বাসিন্দা মো. হাসমতের ছেলে।

‎পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মকবুল হোসেনের দিকনির্দেশনায় এস আই শাহাদাৎ এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দিগপাইত উপশহর মধুপুর রোড এলাকায় অভিযান চালায়। এ সময় চিহ্নিত মাদক কারবারি শামীমকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎দীর্ঘদিন ধরে শামীম দিগপাইত ও এর আশপাশের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানায় পুলিশ। স্থানীয়রা তার এহেন অপরাধমূলক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছিল।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরের দিগপাইতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট শামীম গ্রেপ্তার

‎জামালপুরের দিগপাইতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট শামীম গ্রেপ্তার

সময় ০৪:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬