সিলেট ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
News Title :
বেকারত্ব দূরীকরণে উস্তাদ-সাগরেদ মডেল: আরডিএস- RAISE প্রকল্পের সাফল্য ও আগামীর পথচলা নবীগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে বোনকে ছুরিকাঘাতে হত্যা: ঘাতক ভাই সিলেট থেকে গ্রেফতার ‎শ্রীমঙ্গলে নাগরিক-সরকার রিপোর্টিং ব্যবস্থা গড়ার আহ্বান হাওরে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩ বিয়ানীবাজারে চোরাই মালামাল সহ ৩জন গ্রেফতার জামালপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন জুয়েল, ১ মাস লালনের পর বৃদ্ধাকে স্বজনদের হাতে হস্তান্তর ‎জামালপুর থেকে হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরলেন আপন গৃহে। ‎পাইকগাছায় কলেজ ছাত্রী অপহরণ: সিলেট থেকে প্রধান আসামি ইমরান গ্রেফতার, ভিকটিম উদ্ধার ‎গাজীপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ইজতিমায় জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান: মদ ও এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিয়ানীবাজারে চোরাই মালামাল সহ ৩জন গ্রেফতার

‎বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই মালামালসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃদের মধ্যে দু’জন নারী বলে জানা গেছে।

‎পুলিশ জানায়, সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস), ও অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমার নিবিড় তদারকিতে বিয়ানীবাজার থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে।

‎গত রবিবার রাতে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো.মাহফুজুল করিমের নেতৃত্বে এসআই  হোসাইন মিয়া ও এএসআই মুহাম্মদ মুজাম্মেল হক সঙ্গীয় ফোর্সের সহায়তায় ভারতীয় Leather Socks এর ২২০টি প্যাকেটসহ একটি লেগুনা গাড়ি আটক করা হয়। অবৈধভাবে সীমান্ত হতে চোরাচালানের মাধ্যমে কর ও শুল্ক ফাঁকি দিয়ে এগুলো বাংলাদেশে প্রবেশ করে।

‎ঘটনায় সম্পৃক্ত থাকার দায়ে সজিব আহমদ (২১) নামীয় একজনকে গ্রেফতার করে পুলিশ। তিনি জকিগঞ্জ উপজেলার নয়াগ্রামের বাবলু আহমদের ছেলে।

এদিকে বিয়ানীবাজার পৌর এলাকার একটি বিপনীবিতান থেকে চুরির ঘটনায় জড়িত চোর-চক্রের সদস্য খাদিজা বেগম (৩১) ও রোকসানা বেগম (৩০) কে গ্রেফতার করা হয়। ধৃত খাদিজা কানাইঘাটের সুরইঘাট গ্রামর শামীম আহমদের স্ত্রী ও রোকসানা কুরারপাড়ের মৃত নছির আলীর মেয়ে।

‎বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল করিম বলেন, আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পরবর্তী পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেকারত্ব দূরীকরণে উস্তাদ-সাগরেদ মডেল: আরডিএস- RAISE প্রকল্পের সাফল্য ও আগামীর পথচলা

বিয়ানীবাজারে চোরাই মালামাল সহ ৩জন গ্রেফতার

সময় ০৫:১৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬