সিলেট ০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময়
‎র‍্যাবের অভিযান..."

‎সিলেটে বিপুল পরিমান নকল সিগারেট জব্দ, দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

‎সিলেটের শাহপরাণ এলাকায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করা হয়েছে। একই সাথে অবৈধভাবে নকল সিগারেট মজুত ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎আজ রোববার ০২ আগস্ট বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত শাহপরাণ (রঃ) থানাধীন খাদিমনগর এলাকার শাহপরাণ গেট সংলগ্ন ‘বালাজি স্টোর’ নামক একটি মুদির দোকানে এ অভিযান চালানো হয়।

‎র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ (সিপিএসসি, সিলেট) এবং জেলা প্রশাসন, সিলেটের একটি যৌথ আভিযানিক দল ওই দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় দোকানটি থেকে সর্বমোট ১ হাজার ২৭৪ প্যাকেট নকল সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১ হাজার ৯২০ টাকা।

‎অভিযানকালে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী নকল সিগারেট অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে দোকান মালিক বকুল দেবনাথকে (৬৯) ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বাস্থ্য রক্ষায় র‍্যাবের এই ধরণের গোয়েন্দা তৎপরতা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার

‎র‍্যাবের অভিযান..."

‎সিলেটে বিপুল পরিমান নকল সিগারেট জব্দ, দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

সময় ১১:১৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬