
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সাটিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউসার আহমদ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার আহমদ উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের সাটিয়া গ্রামের মুজাহিদ আলমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়িতে কাজ করার সময় অসতর্কতা বশত বৈদ্যুতিক শর্ট সার্কিটের সংস্পর্শে এসে গুরুতর আহত হন কাউসার। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক দুর্ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তরুণ বয়সে কাউসারের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনার পর স্থানীয় সচেতন মহল বৈদ্যুতিক সংযোগ ও বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
মৌলভীবাজার প্রতিনিধি 


















