সিলেট ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

‎মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সাটিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউসার আহমদ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

‎বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার আহমদ উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের সাটিয়া গ্রামের মুজাহিদ আলমের ছেলে।

‎পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়িতে কাজ করার সময় অসতর্কতা বশত বৈদ্যুতিক শর্ট সার্কিটের সংস্পর্শে এসে গুরুতর আহত হন কাউসার। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

‎মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক দুর্ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

‎তরুণ বয়সে কাউসারের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনার পর স্থানীয় সচেতন মহল বৈদ্যুতিক সংযোগ ও বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সময় ০৮:৫৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬