সিলেট ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা

‎মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি রাস্তার জায়গা অবৈধভাবে দখল করে বাউন্ডারি নির্মাণের অভিযোগে মো. ফাতু মিয়া নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সাত দিনের মধ্যে নির্মিত বাউন্ডারি দেয়াল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মসজিদের জায়গা নিয়ে বিরোধের সূত্র ধরে সরকারি সড়কের জায়গা দখল করে বাউন্ডারি নির্মাণের অভিযোগ ওঠে মো. ফাতু মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ৮৯ ধারা অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সাত দিনের মধ্যে নির্মিত বাউন্ডারি দেয়াল অপসারণের নির্দেশ দেওয়া হয়।

‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা

সময় ০৮:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬