সিলেট ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
News Title :
সরাইলে নাচের কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ: বিয়ানীবাজার থেকে আসামির কে গ্রেফতার করল এসআরবি-৯ শান্তিগঞ্জে কোটি টাকার সৌরবিদ্যুৎ প্রকল্প অকেজো: নেই উৎপাদন, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন‎ সিলেটে ঐতিহ্যবাহী সাতকড়ায় তৃপ্ত রাষ্ট্রপতি, দিনব্যাপী সফর শেষে ঢাকায় প্রস্থান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফর: দুই মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনায় গ্রহণ সরাইলে র‍্যাবের অভিযানে ৮৫ কেজি গাঁজাসহ আটক ৩, জব্দ ট্রাক। মাদক সেবনের দায়ে মাধবপুরে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎জামালপুরের দিগপাইতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট শামীম গ্রেপ্তার ছাতকে পুলিশ হেফাজত থেকে আসামী ছেড়ে দেয়ার অভিযোগ, বিক্ষোভ-মানববন্ধন ও ওসির প্রত্যাহার দাবী। জামালপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মাদকাসক্ত জনিত হতাশা থেকে আত্মহত্যার ধারণা! বেকারত্ব দূরীকরণে উস্তাদ-সাগরেদ মডেল: আরডিএস- RAISE প্রকল্পের সাফল্য ও আগামীর পথচলা

সরাইলে নাচের কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ: বিয়ানীবাজার থেকে আসামির কে গ্রেফতার করল এসআরবি-৯

‎ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অনুষ্ঠানে নৃত্য  পরিবেশনের কথা বলে এক ১৬ বছর বয়সী পেশাদার নৃত্যশিল্পীকে ডেকে এনে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

‎মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১.৩০ মিনিটে সিলেট জেলার বিয়ানীবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে স্পেশাল রেন্সপস ব্যাটালিয়ন (এসআরবি-৯) ও সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া)-এর একটি দল তাকে গ্রেফতার করে।

‎গ্রেফতারকৃত আসামি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বুড্ডা এলাকার আঙ্গুর মিয়ার ছেলে মুজাহিদ (১৮)।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ভিকটিম কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন হারং এলাকার বাসিন্দা এবং পেশাদার নৃত্যশিল্পী। গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে যোগাযোগের মাধ্যমে ১ নম্বর বিবাদী রাকিব ১০ সেপ্টেম্বর একটি বিয়ের অনুষ্ঠানে নাচের পরিবেশনার জন্য ৯ হাজার টাকায় চুক্তি করেন।

‎চুক্তি অনুযায়ী গত ১০ সেপ্টেম্বর ভিকটিম ও তার সঙ্গীরা সরাইলের উদ্দেশ্যে রওনা হন। বিকেল আনুমানিক ৪.৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানাধীন কুট্টাপাড়া বিশ্বরোড এলাকায় পৌঁছালে বিবাদী রাকিব তাঁদের গ্রহণ করে শাহবাজপুর ব্রিজের নিচে নিয়ে যান। সেখান থেকে দ্রুত বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তাঁদের একটি ইঞ্জিনচালিত নৌকায় তোলা হয়।

‎নৌকাটি তিতাস নদীর মধ্যবর্তী স্থানে পৌঁছালে রাকিব নৌকার ইঞ্জিন বন্ধ করে দেয় এবং তার সহযোগিতায় অজ্ঞাতনামা দুই ব্যক্তি নৌকার ছৈয়ের ভেতরে ঢুকে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে। সঙ্গীরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে নাসিরনগর থানাধীন গোকর্ণ এলাকায় নদীর পাড়ে নামিয়ে দিয়ে আসামিরা পালিয়ে যায়।

‎এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-১০, তারিখ: ১১/০৯/২০২৬)। ঘটনার পর থেকে এসআরবি-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।

‎গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ সেপ্টেম্বর রাতে সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে আসামি মুজাহিদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

‎গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআরবি-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরাইলে নাচের কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ: বিয়ানীবাজার থেকে আসামির কে গ্রেফতার করল এসআরবি-৯

সরাইলে নাচের কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ: বিয়ানীবাজার থেকে আসামির কে গ্রেফতার করল এসআরবি-৯

সময় ০১:৫৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬