সিলেট ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জামালপুরের দিগপাইতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট শামীম গ্রেপ্তার ছাতকে পুলিশ হেফাজত থেকে আসামী ছেড়ে দেয়ার অভিযোগ, বিক্ষোভ-মানববন্ধন ও ওসির প্রত্যাহার দাবী। জামালপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মাদকাসক্ত জনিত হতাশা থেকে আত্মহত্যার ধারণা! বেকারত্ব দূরীকরণে উস্তাদ-সাগরেদ মডেল: আরডিএস- RAISE প্রকল্পের সাফল্য ও আগামীর পথচলা নবীগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে বোনকে ছুরিকাঘাতে হত্যা: ঘাতক ভাই সিলেট থেকে গ্রেফতার ‎শ্রীমঙ্গলে নাগরিক-সরকার রিপোর্টিং ব্যবস্থা গড়ার আহ্বান হাওরে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩ বিয়ানীবাজারে চোরাই মালামাল সহ ৩জন গ্রেফতার জামালপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন জুয়েল, ১ মাস লালনের পর বৃদ্ধাকে স্বজনদের হাতে হস্তান্তর ‎জামালপুর থেকে হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরলেন আপন গৃহে।

জামালপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মাদকাসক্ত জনিত হতাশা থেকে আত্মহত্যার ধারণা!

‎জামালপুর সদরে নিজ বাড়ি থেকে মো. কফিল উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের গান্ধাইল পূর্বপাড়া গ্রাম থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
‎নিহত কফিল উদ্দিন ওই গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।

‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার মা ঢাকায় কাজ করেন এবং স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন। পরিবারে দীর্ঘদিনের টানাপোড়েন ও একাকীত্বের কারণে তিনি মানসিকভাবে হতাশায় ভুগছিলেন।
‎সোমবার রাতে নানির বাড়ি থেকে ঘুমানোর কথা বলে রাত ৯টার দিকে ঘর থেকে বের হন কফিল। এরপর তিনি আর ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে মঙ্গলবার  সকাল ৬টার দিকে নিজ পরিত্যক্ত বাড়িতে গিয়ে সিলিং ফ্যানের সাথে তার মরদেহ ঝুলতে দেখতে পান স্বজনরা।

‎স্থানীয়দের ধারণা, তার ফেসবুক আইডির একটি শেষ স্ট্যাটাস অনুযায়ী তিনি আনুমানিক রাত ২টার দিকে আত্মহত্যা করে থাকতে পারেন। এই মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎খবর পেয়ে নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মকবুল হোসেনের নেতৃত্বে এসআই শাহাদাৎ ও সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

‎এ বিষয়ে নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরের দিগপাইতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট শামীম গ্রেপ্তার

জামালপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মাদকাসক্ত জনিত হতাশা থেকে আত্মহত্যার ধারণা!

সময় ০২:৫২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬