সিলেট ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎গাজীপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ইজতিমায় জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান: মদ ও এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শান্তিগঞ্জে নিখোঁজের দুই দিন পর খালে মিলল যুবকের মরদেহ ‎মৌলভীবাজারের শেরপুরে ১৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক-৩ ‎শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা, বন্ধ চেয়ে আবেদম, প্রশাসনের নজরদারি! ‎রক্তের সংকটে প্রসূতির পাশে ইউএনও, নিজেই দিলেন রক্ত কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, ৯৯ কোটি টাকার ৪ লেনের কাজের উদ্বোধন করলেন এমপি মিলন।। ‎জামালপুরে মাদক ও মোবাইল গেমসের কবল থেকে রক্ষায় চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ‎ শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন, আংশিক কমিটি ঘোষণা

কোম্পানীগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান: মদ ও এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎সিলেটের কোম্পানীগঞ্জ এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা যৌথ অভিযানে ১ বোতল বিদেশী মদ এবং ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকাফ সিরাপ জব্দ করা হয়।

‎গ্রেফতারকৃত ব্যক্তির নাম বিলাল আহমদ (২৩)। সে কোম্পানীগঞ্জ থানার কালাইরাগ এলাকার ফজলু মিয়ার ছেলে এবং বর্তমানে পুরান বালুচর (শান্তির বাজারের পূর্ব পাশে) এলাকায় বসবাস করছিল।

‎র‍্যাব-৯ সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড় ১০টার দিকে র‍্যাব-৯ (সিপিএসসি, সিলেট) ও র‍্যাব-১১ (সিপিএসসি, নরসিংদী)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদ পায় যে, কোম্পানীগঞ্জ থানাধীন ইসলামপুর পূর্ব ইউনিয়নের পুরান বালুচর এলাকার রোমান আহমদ নামে এক ব্যক্তির বসতবাড়িতে কয়েকজন মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে।

‎সংবাদের ভিত্তিতে রাত ১০.৫৫ মিনিটে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দলটি বিলাল আহমদকে আটক করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘরের ভেতর থেকে ১ বোতল বিদেশী মদ ও ৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়।
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বিলাল জানায়, সে সীমান্ত এলাকা থেকে এই অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।

‎বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গাজীপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ইজতিমায় জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান: মদ ও এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সময় ১১:৪৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬