সিলেট ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, ৯৯ কোটি টাকার ৪ লেনের কাজের উদ্বোধন করলেন এমপি মিলন।। ‎জামালপুরে মাদক ও মোবাইল গেমসের কবল থেকে রক্ষায় চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ‎ শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন, আংশিক কমিটি ঘোষণা ‎নবীগঞ্জে কিশোরী হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ঢাকা-সিলেট মহাসড়কে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ ‎জামালপুরে আশ্রয় পাওয়া মানসিক ভারসাম্যহীন রোকেয়ার বাড়ি হবিগঞ্জে, স্বজনদের খোঁজ পেতে সহায়তার আবেদন ‎কোম্পানীগঞ্জে অনলাইন জুয়া চক্রের ১ সদস্য গ্রেফতার ‎র‍্যাব-৯ এর অভিযান আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার ‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

‎নবীগঞ্জে কিশোরী হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

‎হবিগঞ্জের নবীগঞ্জে ১৭ বছর বয়সী এক কিশোরীকে হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

‎রোববার বেলা সাড়ে তিনটার দিকে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

‎মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন (৩০) ও গোলাম হোসেন (৩৫)।

‎মামলার নথি ও রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী, ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাতে ওই কিশোরীকে হত্যা করা হয়। পরদিন একটি ধানখেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
‎এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে নবীগঞ্জ থানায় খলিল উদ্দিন ও গোলাম হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ দুজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলায় মোট ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড ও জরিমানার আদেশ দেন।

‎রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কামাল উদ্দিন সেলিম বলেন, রায়ে তাঁরা সন্তুষ্ট। দ্রুত রায় কার্যকরের দাবি জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু

‎নবীগঞ্জে কিশোরী হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

সময় ০৭:৪২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬