সিলেট ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, ৯৯ কোটি টাকার ৪ লেনের কাজের উদ্বোধন করলেন এমপি মিলন।। ‎জামালপুরে মাদক ও মোবাইল গেমসের কবল থেকে রক্ষায় চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ‎ শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন, আংশিক কমিটি ঘোষণা ‎নবীগঞ্জে কিশোরী হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ঢাকা-সিলেট মহাসড়কে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ ‎জামালপুরে আশ্রয় পাওয়া মানসিক ভারসাম্যহীন রোকেয়ার বাড়ি হবিগঞ্জে, স্বজনদের খোঁজ পেতে সহায়তার আবেদন ‎কোম্পানীগঞ্জে অনলাইন জুয়া চক্রের ১ সদস্য গ্রেফতার ‎র‍্যাব-৯ এর অভিযান আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার ‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

ঢাকা-সিলেট মহাসড়কে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বহনকারী সরকারি জিপের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎জানা গেছে, মাধবপুর থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিল ইউএনওকে বহনকারী সরকারি জিপটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে জিপটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলে যায়।

‎দুর্ঘটনায় পেছনে থাকা একটি প্রাইভেটকারও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, কাভার্ড ভ্যানটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-উ-১৪-০৯৩৬, সরকারি জিপটির নম্বর হবিগঞ্জ-১৬-১০৬৮ এবং প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো-গ-১২-৮৬২৪।

‎দুর্ঘটনার সময় ইউএনও মাধবপুর উপজেলা থেকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক সভায় যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

‎দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা-সিলেট মহাসড়কে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ

সময় ০৭:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬