সিলেট ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
News Title :
‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা ‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব। ‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎ র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ ‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন হবিগঞ্জের পুলিশ কনস্টেবল পারভেজ হবিগঞ্জে সুরমা চা বাগানে বিজিবির অভিযানে কাভার্ডভ্যান থেকে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার ‎নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার

‎সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের ৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এ সময় তাদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত ৪টি স্মার্টফোন এবং অনলাইন জুয়ার সিরিয়াল নম্বরের ৮টি টোকেন জব্দ করা হয়।

‎সোমবার ৩ আগস্ট বিকেলে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৪ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।

‎গ্রেফতারকৃতরা হল, আব্দুর রহমান (৫০),জসিম (২২), জাবেদ আহমেদ (২৭) আঃ রফিক (২৮), মোঃ সোহাগ মিয়া (৩০), আলমগীর হোসেন (৩৩) ও মোঃ জামাল উদ্দিন (৪০)।

‎র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন অ্যাপস ও সাইট (যেমন: জুয়ার teer result, Shillong Teer result, Night Teer, Night india, point chart shillong teer, ck444, 7c77, baji999, BAJI Casino, MCW Casino, Slots game ইত্যাদি) ব্যবহার করে অবৈধভাবে জুয়া খেলে আসছিল।
‎উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই করে এর সত্যতা পাওয়া গেছে।

‎আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের এমন গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব-৯।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা

র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার

সময় ০৪:০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬