সিলেট ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
News Title :
‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব। ‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎ র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ ‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন হবিগঞ্জের পুলিশ কনস্টেবল পারভেজ হবিগঞ্জে সুরমা চা বাগানে বিজিবির অভিযানে কাভার্ডভ্যান থেকে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার ‎নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ‎টাঙ্গাইলের ধনবাড়ীতে অগ্নিনির্বাপন ও ভূমিকম্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত‎

গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় বাজারসংলগ্ন বালুমহালে ইজারার শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে তিনটি বালুবাহী নৌকা ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং আটজনকে আটক করা হয়েছে।

‎মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

‎অভিযান চলাকালে বালু ও নুড়ি পাথর পরিবহনে ব্যবহৃত তিনটি বালুবাহী নৌকার বডি ফুটো করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে আটজনকে আটক করা হয়।

‎তবে অভিযানের সময় বৈধ ইজারাকৃত এলাকার ভেতরে নৌকা ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলে এর সমালোচনা করেছেন বালুমহালের ইজারাদার আব্দুল মান্নান। তিনি বলেন,বালু উত্তোলনের সময় স্বাভাবিকভাবেই বালুর সঙ্গে কিছু পাথর উঠে আসে। আমরা আলাদাভাবে কোনো পাথর উত্তোলন করি না। কোনো অনিয়ম হয়ে থাকলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারত। কিন্তু নৌকা ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করা সমীচীন হয়নি।

‎এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন,”সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব।

গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮

সময় ০৩:০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬