সিলেট ০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
News Title :
দৃষ্টিশক্তি জয় করে এইচএসসিতে জিপিএ-৫: মৌমিকে জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা‎ তৃণমূলের কেউ সরকারের বাইরে নয়, নেতাকর্মীদের আরও বিনয়ী হওয়ার আহ্বান রিজভীর মাধবপুর সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু ‎১৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সাব্বির গ্রেফতার ‎হাসপাতালের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা চুনারুঘাট সংরক্ষিত বন থেকে ২৭ ঘনফুট কাঠ জব্দ, আটক ২ জিন্নী হুজুরের নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধার; গ্রেপ্তার ৪ ‎বালাগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে চাচাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৩ হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ‎কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার

‎জামালপুরে ২৫০০ পিস ইয়াবাসহ বাসচালক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‎জামালপুর জেলার দক্ষিণ অঞ্চলে এবং টাঙ্গাইল জেলার সীমান্তবর্তী দিগপাইত উপশহরে ঢাকা থেকে মাদারগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ২৫০০ পিস ইয়াবাসহ রিয়াদ চৌধুরী (২৮) নামের এক পেশাদার বাসচালককে আটক করেছে ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা টিম।
‎
‎​আটককৃত রিয়াদ চৌধুরী শেরপুর সদর উপজেলার কামারের চর গ্রামের হেলাল চৌধুরীর ছেলে। পেশায় তিনি একজন মোটরচালক।
‎​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রবিবার (২ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে জামালপুরের দিগপাইত এলাকায় বিভিন্ন যানে তল্লাশি অভিযান শুরু করে গোয়েন্দা টিম।
‎
‎​চলমান তল্লাশির একপর্যায়ে রবিবার রাত আনুমানিক ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জগামী ‘ঢাকা মেট্রো-ব ১৪৮৩১৪’ নম্বরের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। প্রাথমিক তথ্যে জানা যায়, অভিযুক্ত রিয়াদ চন্দ্রা এলাকা থেকে বাসটিতে যাত্রীবেশে উঠেছিলেন।
‎​পরে ওই বাসে তল্লাশিকালে যাত্রী রিয়াদের সঙ্গে থাকা ব্যাগ থেকে প্রায় ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ টাকাও জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
‎
‎​অভিযান শেষে আটক ব্যক্তিকে জামালপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মামলা রুজু শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৃষ্টিশক্তি জয় করে এইচএসসিতে জিপিএ-৫: মৌমিকে জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা‎

‎জামালপুরে ২৫০০ পিস ইয়াবাসহ বাসচালক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সময় ১১:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬