সিলেট ০৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
News Title :
লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু ‎জামালপুরে ২৫০০ পিস ইয়াবাসহ বাসচালক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎জামালপুরে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের মাঝে চেক বিতরণ ‎সিলেটে বিপুল পরিমান নকল সিগারেট জব্দ, দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা বানিয়াচং শাহজালাল কেজি স্কুলের অভিভাবক সমাবেশ‎ ‎জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‎সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ‎কানাইঘাটে আলোচিত আজিজুর হত্যা মামলার ‎আসামী বিলাল র‍্যাবের অভিযান গ্রেফতার। ৩ দিন ধরে নিখোঁজ শিশু মারুফ, সন্ধান চায় পরিবার ‎এনসিপির মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের জামিন মঞ্জুর

৩ দিন ধরে নিখোঁজ শিশু মারুফ, সন্ধান চায় পরিবার

নিখোঁজ শিশু মারুফ (১৩) (ফাইল ছবি)

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন দিন ধরে নিখোঁজ শিশু মারুফ আলমের সন্ধান না পাওয়ায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন মা-বাবা ও স্বজনরা।

‎নিখোঁজ মারুফ আলম শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের ব্যবসায়ী আছির আলম ও সামিয়া বেগম দম্পতির ছেলে। ১৩ বছর বয়সী মারুফ চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

‎পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই দুপুর ২টার দিকে মারুফ তার নতুন বাড়ি থেকে পাশের চন্দ্রপুর পুরোনো বাড়ির উঠানে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে যায়। খেলাধুলা শেষে গোসল করে নতুন বাড়ির উদ্দেশে রওনা হলেও এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।

‎পরে পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় গত ৩১ জুলাই শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ২৩।

‎পরিবার সূত্রে আরও জানা যায়, নিখোঁজের সময় মারুফের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল গোলাপি রঙের শার্ট ও জিন্সের প্যান্ট।

‎কেউ শিশু মারুফ আলমের সন্ধান পেলে তার বাবা ০১৭৮০৭৯৫০৭১ অথবা ভাই ০১৪০৮-০৭৩৫১৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

৩ দিন ধরে নিখোঁজ শিশু মারুফ, সন্ধান চায় পরিবার

সময় ০৭:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬