সিলেট ০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
News Title :
লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু ‎জামালপুরে ২৫০০ পিস ইয়াবাসহ বাসচালক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎জামালপুরে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের মাঝে চেক বিতরণ ‎সিলেটে বিপুল পরিমান নকল সিগারেট জব্দ, দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা বানিয়াচং শাহজালাল কেজি স্কুলের অভিভাবক সমাবেশ‎ ‎জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‎সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ‎কানাইঘাটে আলোচিত আজিজুর হত্যা মামলার ‎আসামী বিলাল র‍্যাবের অভিযান গ্রেফতার। ৩ দিন ধরে নিখোঁজ শিশু মারুফ, সন্ধান চায় পরিবার ‎এনসিপির মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের জামিন মঞ্জুর

‎এনসিপির মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের জামিন মঞ্জুর

‎হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

‎রোববার (২ আগস্ট) দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. আব্দুল মান্নানের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

‎আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কুতুব উদ্দিন জুয়েল বলেন, মামলায় ঘটনার সময়, স্থান ও আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বর্ণনা নেই। এসব বিষয় আদালতের নজরে আনা হলে আদালত জামিনের আদেশ দেন।

‎জামিনপ্রাপ্তরা হলেন-জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আশরাফুজ্জামান রিয়াজ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম ইমন, কলেজ ছাত্রদল নেতা মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমুন, মাহফুজ চৌধুরী, ইশতিয়াক রহমান ইফতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অনি ও রক্সি ইসলাম।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে তাদের গাড়িবহরে হামলার অভিযোগে গত বুধবার রাতে এনসিপির সহযোগী সংগঠন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল মামলাটি দায়ের করেন। মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতাসহ কয়েকজন আহত হওয়ার অভিযোগ করা হয়েছে।

‎জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

‎এনসিপির মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের জামিন মঞ্জুর

সময় ০৪:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬