সিলেট ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময়
র‌্যাবের অভিযানে...."

‎সিলেট নগরীর বালুচর থেকে ৮৮২ বোতল বিদেশী মদসহ ২ মাদক কারবারি গ্রেফততার।

‎সিলেট নগরীর বালুচর থেকে বিপুল পরিমাণ বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ৮৮২ বোতল (৪৫০.১১৫ লিটার) বিদেশী মদ উদ্ধার করা হয়।

‎বুধবার (২৯ জুলাই) মধ্যরাতে শাহপরাণ থানাধীন ৩৬ নম্বর ওয়ার্ডের বালুচর নতুন বাজার সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হল, সিলেটের শাহপরাণ থানার উত্তর বালুচর এলাকার ইনরুস আলীর ছেলে আবু শিতাব (৪০) এবং একই এলাকার মোঃ ফিরুজ মিয়ার ছেলে মোঃ মহর আলী (২৪)।

‎র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল জানতে পারে যে, বালুচর নতুন বাজার এলাকার একটি বাড়ির ভেতরে কতিপয় ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ বিদেশী মদ মজুদ করে রেখেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে র‌্যাব সদস্যরা সেখানে উপস্থিত হলে তিন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় ধাওয়া করে দুইজনকে আটক করা সম্ভব হলেও অপর একজন অন্ধকারের সুযোগ নিয়ে কৌশলে পালিয়ে যায়।

‎পরবর্তীতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা বাড়িতে বিপুল পরিমাণ মদ মজুত থাকার কথা স্বীকার করেন। তাদের দেখানো মতে ঘরের নিচতলার একটি স্টোররুম থেকে প্লাস্টিকের ব্যাগে রক্ষিত রয়্যাল গ্রিন, ব্লেন্ডার্স প্রাইড, সিগনেচার প্রিমিয়ার, আইকনিক হোয়াইট, কিংসফিশার বিয়ার, ওল্ড মঙ্ক, ম্যাজিক মোমেন্টসসহ বিভিন্ন জনপ্রিয় ব্রান্ডের মোট ৮৮২ বোতল (৪৫০.১১৫ লিটার) বিদেশী মদ জব্দ করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা দীর্ঘদিন ধরে পলাতক আসামিসহ পরস্পরের যোগসাজশে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ উপায়ে বিদেশী মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে জমা করে রেখেছিলেন।

‎বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে...."

‎সিলেট নগরীর বালুচর থেকে ৮৮২ বোতল বিদেশী মদসহ ২ মাদক কারবারি গ্রেফততার।

সময় ০৬:২৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬