সিলেট ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
News Title :
‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎ র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ ‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন হবিগঞ্জের পুলিশ কনস্টেবল পারভেজ হবিগঞ্জে সুরমা চা বাগানে বিজিবির অভিযানে কাভার্ডভ্যান থেকে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার ‎নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ‎টাঙ্গাইলের ধনবাড়ীতে অগ্নিনির্বাপন ও ভূমিকম্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত‎ ‎সিলেটে র‍্যাবের জালে যশোরের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি, ভিকটিম উদ্ধার
‎সিলেটে র‍্যাবের যৌথ অভিযান:

‎রাজনগরের চাঞ্চল্যকর ছিনতাই ও প্রতারণা মামলার আসামী গ্রেফতার‎

‎সিলেটের দক্ষিণ সুরমায় যৌথ অভিযান চালিয়ে মৌলভীবাজারের রাজনগর থানার একটি চাঞ্চল্যকর ছিনতাই মামলার তদন্তে প্রাপ্ত আসামী এবং অপর একটি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মানিক মিয়াকে (৪৪) গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

গতকাল সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৯:৪৫ মিনিটে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের শাহজালাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানিক মিয়া মৌলভীবাজার জেলার রাজনগর থানার আমিনাবাদ চা বাগান এলাকার মসকু মিয়ার ছেলে।

‎আজ মঙ্গলবার (৯ জুন) র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
‎র‍্যাব সূত্র জানায়, ভিকটিম মোঃ ইমরান মিয়া (২৮) মৌলভীবাজারের রাজনগর থানার চান্দভাগ এলাকার একজন ব্যবসায়ী। গত বছরের ১৮ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখে সকাল ১০টার দিকে তিনি তার পিতাকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গলে দোকানের মালামাল কিনতে যাচ্ছিলেন। তাদের সাথে নগদ ৫ লক্ষ ৫০ হাজার টাকা ছিল। সকাল ১০:২০ মিনিটের দিকে তারা রাজনগর থানাধীন নন্দীউড়া এলাকার মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে, পেছন থেকে একটি নেভী-ব্লু রঙের প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

‎এতে ইমরান ও তার পিতা রাস্তার পাশে ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে প্রাইভেটকার থেকে ২ জন অজ্ঞাতনামা ব্যক্তি নেমে জিআই পাইপ দিয়ে তাদের এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে হত্যার ভয় দেখিয়ে ইমরান মিয়ার কাছে থাকা নগদ ৫ লক্ষ ৫০ হাজার টাকা ভর্তি ব্যাগটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে তারা প্রাইভেটকারযোগে রাজনগর কলেজ পয়েন্টের দিকে দ্রুত পালিয়ে যায়।

‎এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে রাজনগর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি জানার পর থেকেই আসামিদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব-৯। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৮ জুন রাতে র‍্যাব-৯, সিপিএসসি (সিলেট) এবং সিপিসি-২ (শ্রীমঙ্গল, মৌলভীবাজার) এর একটি যৌথ আভিযানিক দল শাহজালাল বাজার এলাকায় অভিযান চালিয়ে মানিক মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎র‍্যাব জানায়, গ্রেফতারকৃত মানিক মিয়া রাজনগর থানার ওই ছিনতাই মামলা (মামলা নং-১১, তারিখ- ১৯/১১/২০২৫ ইং, ধারা- ৩৯৪ পেনাল কোড) ছাড়াও রাজনগর থানার অপর একটি প্রতারণা মামলার (সিআর-১৩/২৬, ধারা- ৪০৬/৪২০/৫০৬(২)/৩৪) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিল। এর আগে গত ১১ এপ্রিল ২০২৬ তারিখে উক্ত ছিনতাই মামলার আরও একজন আসামীকে গ্রেফতার করেছিল র‍্যাব-৯।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎

‎সিলেটে র‍্যাবের যৌথ অভিযান:

‎রাজনগরের চাঞ্চল্যকর ছিনতাই ও প্রতারণা মামলার আসামী গ্রেফতার‎

সময় ০৮:১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬