সিলেট ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

মাধবপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. আব্দুর রহিমকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

সোমবার (৮ জুন) দুপুরে র‌্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। পরে তাঁকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার আব্দুর রহিম মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে। মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী শারীরিকভাবে প্রতিবন্ধী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ জুন রাতে অসুস্থ এক ব্যক্তার চিকিৎসার কথা বলে কবিরাজ পরিচয়ে আব্দুর রহিমকে ভুক্তভোগীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পরিবারের সদস্যদের অচেতন করার পর কিশোরীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগীর মামা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় দুইজনকে আসামি করা হয়েছে।

র‌্যাব জানায়, মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। এর ধারাবাহিকতায় অভিযান চালিয়ে প্রধান আসামি আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

‎মাধবপুর থানার পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং মামলার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাধবপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সময় ০৯:৪৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬