সিলেট ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

‎সিলেটে বালুর নিচে লুকিয়ে আনা ১১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, ট্রাক-কারসহ গ্রেপ্তার ১

‎সিলেটের জালালাবাদ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা এবং একটি ট্রাক ও প্রাইভেটকারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজার মূল্য ১১ লক্ষ ২৫ হাজার টাকা।

‎রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে জালালাবাদ থানাধীন শিবেরবাজারস্থ বটেরতল পয়েন্টের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে এই সফল অভিযান চালানো হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়,জালালাবাদ থানার এএসআই এখলাছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম উক্ত স্থানে চেকপোস্ট বসায়। এসময় সন্দেহভাজন একটি বালু বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭৫টি বস্তায় মোট ২ হাজার ২৫০ কেজি অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

‎অভিযানে চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে সাদিকুর রহমান (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাদিকুর রহমান জালালাবাদ থানার নলকট গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে।

‎চোরাই কাজে ব্যবহৃত ১টি ট্রাক (রেজিঃ নং-খুলনা-মেট্রো-ট-১১-১১৯২) ও ০১টি প্রাইভেটকার (রেজিঃ নং-ঢাকা- ‎মেট্রো-খ-১৩-০২১৩ জব্দ করা হয়।

‎জালালাবাদ থানা পুলিশ জানায়, এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের (The Special Power Act, 1974) 25B(1)(b)/25D ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৭, তারিখ: ০৭/০৬/২০২৬খ্রি.)।

‎গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়। পাশাপাশি এই চক্রের সাথে জড়িত অন্যান্য পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

‎সিলেটে বালুর নিচে লুকিয়ে আনা ১১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, ট্রাক-কারসহ গ্রেপ্তার ১

সময় ০৪:০২:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬