সিলেট ০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
News Title :
হবিগঞ্জে সুরমা চা বাগানে বিজিবির অভিযানে কাভার্ডভ্যান থেকে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার ‎নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ‎টাঙ্গাইলের ধনবাড়ীতে অগ্নিনির্বাপন ও ভূমিকম্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত‎ ‎সিলেটে র‍্যাবের জালে যশোরের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি, ভিকটিম উদ্ধার ‎বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ‎​জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন: সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী ব্যারিস্টার ফয়েজ ‎ধার-দেনা করে কুয়েত পাঠানো প্রবাসীকে নৃশংস খুন, ফেসবুকে স্ট্যাটাস ‘শত্রু খতম’ লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

‎কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযান: ২৭৯ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ২৭৯ বোতল বিদেশী মদসহ আহাদ মিয়া ওয়েদ মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

‎আজ রবিবার (০৭ জুন) সকাল সোয়া আটটার দিকে কোম্পানীগঞ্জের টুকের বাজার ইসলামপুর এলাকার একটি স-মিল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আহাদ মিয়া সুনামগঞ্জ জেলার দিরাই থানার শান্তিপুর গ্রামের মৃত শুকুর মিয়ার ছেলে।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে র‍্যাব-৯, সদর কোম্পানীর একটি আভিযানিক দল জানতে পারে যে, কোম্পানীগঞ্জের টুকের বাজার ইসলামপুর এলাকার একটি স-মিলের ভেতর কতিপয় ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।সংবাদ পেয়ে সকাল আনুমানিক ০৮.২৫ ঘটিকায় র‍্যাবের দলটি সেখানে পৌঁছালে তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র‍্যাব সদস্যরা ধাওয়া করে আহাদ মিয়াকে আটক করতে সক্ষম হলেও বাকি দুজন কৌশলে পালিয়ে যায়।

‎পরে আটককৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে তার হেফাজতে বিদেশী মদ থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে স-মিলের পাশে বালির স্তূপের ভেতর লুকিয়ে রাখা তিনটি কাপড়ের পোটলা থেকে ২৭৯ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

‎র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছে যে— সে এবং পলাতক আসামিরা পরস্পর যোগসাজশে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে এই বিদেশী মদ সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

‎এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আসামিকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের এই চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও র‍্যাব সূত্রে জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে সুরমা চা বাগানে বিজিবির অভিযানে কাভার্ডভ্যান থেকে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

‎কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযান: ২৭৯ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সময় ০৫:৫৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬