সিলেট ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবা ও ৬ লাখ টাকা জব্দ, আটক ১

‎হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবা ও নগদ ৬ লাখ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক ব্যবসার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর এক অভিযুক্ত পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

‎লাখাই থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) দিবাগত রাতে উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামে অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন লাখাই থানার উপপরিদর্শক (এসআই) মুন্না মিয়া। অভিযানে এএসআই প্রদীপ সূত্রধর, অরবিন্দুসহ অন্যান্য পুলিশ সদস্য অংশ নেন।

‎পুলিশের দাবি, অভিযানের সময় মোড়াকরি গ্রামের বাসিন্দা মজনু মিয়া ও আরশ মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে নগদ ৬ লাখ টাকা উদ্ধার করা হয়।

‎এ সময় মজনু মিয়াকে গ্রেপ্তার করা হলেও আরশ মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ টাকার বিষয়ে তদন্ত চলছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবা ও ৬ লাখ টাকা জব্দ, আটক ১

সময় ০৮:৫৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬