সিলেট ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
News Title :
আজমিরীগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সবুজ সংকেত ‎কেন্দুয়া ইউনিয়নে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ ‎জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী চুনারুঘাটে শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ গ্রেপ্তার লাখাইয়ে বুল্লাবাজার জামেমসজিদ এর প্রতিরক্ষা দেওয়াল নির্মান কাজ শুরু। হবিগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাথা ন্যাড়া করে পুলিশে সোপর্দ ‎সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ১‎ ‎সীমান্তে হত্যার প্রতিবাদে শুক্রবার মৌলভীবাজারে আসছেন নাসির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম ‎শান্তিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সংবর্ধনা হাইকোর্টের আদেশে জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাসিত সুজন’ পুনর্বহাল

‎বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজন

‎টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে আজ শুক্রবার ৮ মে ২৫ শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে আলোচনা সভা, রবীন্দ্রসংগীত আবৃত্তি, নৃত্য ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে বিশ্বকবির কর্মময় জীবন, সাহিত্যকীর্তি ও মানবতাবাদী দর্শন তুলে ধরা হয়।
‎আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলা ভাষা ও সাহিত্যের কবি নন তিনি বিশ্বমানবতার প্রতীক। তাঁর সাহিত্য গান ও দর্শন যুগে যুগে বাঙালির চেতনা সংস্কৃতি ও স্বাধীনতার প্রেরণা জুগিয়েছে। বর্তমান প্রজন্মকে অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে রবীন্দ্র চর্চার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে নতুন প্রজন্মকে বই সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রবীন্দ্রনাথের সাহিত্য ও সংগীত মানুষের হৃদয়ে সৌন্দর্যবোধ দেশপ্রেম ও মানবিকতা জাগ্রত করে। তাই তাঁর আদর্শ ও সৃষ্টিকে ধারণ করে এগিয়ে যেতে হবে।

‎অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাহিত্যিক, শিক্ষক, শিক্ষার্থী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সংস্কৃতিপ্রেমী মানুষ অংশগ্রহণ করেন শিল্পীরা পর্যায়ক্রমে পরিবেশন করেন রবীন্দ্রসংগীত কবিতা আবৃত্তি ও নৃত্যনাট্য। প্রতিটি পরিবেশনায় দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
‎এদিকে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ বর্ণিল সাজে সজ্জিত করা হয়। পুরো আয়োজন জুড়ে ছিল বাঙালির ঐতিহ্য সংস্কৃতি ও আবেগের এক অপূর্ব মেলবন্ধন। অনুষ্ঠানের শেষাংশে সম্মিলিত কণ্ঠে রবীন্দ্রসংগীত পরিবেশনের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজমিরীগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সবুজ সংকেত

‎বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজন

সময় ১১:২৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬