সিলেট ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা জামালপুরের মেষ্টা ইউনিয়নে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ ‎বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর ‎​আটশো বছরের ঐতিহ্য নিয়ে পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, প্রত্যাশা নাগরিক সেবার ‎বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা ‎মৌলভীবাজারে অর্থনীতির হালনাগাদ চিত্র তুলে ধরতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত। ‎দেওয়ানগঞ্জে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত ‎বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক পতাকা বৈঠকে হস্তান্তরের প্রক্রিয়াধীন ‎জামালপুর সদরে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ‎সিলেটের গোয়াইনঘাটে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি গ্রেপ্তার

‎টাঙ্গাইলে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত‎

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক শরীফা হক।

‎
‎যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর টাঙ্গাইল জেলা পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার ৯ মে টাঙ্গাইলে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ৮টি ইভেন্টের প্রতিযোগিতা শেষে বর্ণাঢ্য আয়োজনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
‎তিনি প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের অভিনন্দন জানান। এসময় জেলা প্রশাসক বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে মেধাবী ও প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা সম্ভব হবে।
‎
তিনি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে টাঙ্গাইলের ক্রীড়াবিদরা সাফল্য বয়ে আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রশিক্ষক অভিভাবক এবং ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ক্ষুদে খেলোয়াড়রা অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

‎টাঙ্গাইলে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত‎

সময় ০৭:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬