
বাংলাদেশে এসিআই মোটরস ও বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার যৌথ পথচলার এক দশক পূর্তি উপলক্ষে হবিগঞ্জে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে বিশেষ এই মাইলফলক।
শুক্রবার ১৩ নভেম্বর হবিগঞ্জ ইয়ামাহা শো-রুম (বিসমিল্লাহ মোটরসে) এসিআই মোটরসের আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদযাপন করা হয়।
এতে YRC হবিগঞ্জ, বানিয়াচং, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাটসহ হবিগঞ্জ বাইকিং কমিউনিটি, সাধারণ রাইডার, মেকানিক্স, রিসেলার, এবং ডিলার স্টাফসহ অনেক ইয়ামাহা প্রেমী বাইকাররা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় শেষে হবিগঞ্জ গ্র্যান্ড নওয়াব রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে রাতের খাবার এবং আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে উদযাপিত হয় ইয়ামাহা ও এসিআই মোটরসের এক দশকের সফল পথচলা।

উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশে ইয়ামাহার পরিবেশক হিসেবে যাত্রা শুরু করে এসিআই মোটরস। এরপর থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর মোটরসাইকেল বাজারজাতকরণ, নতুন উদ্ভাবন, উন্নত গ্রাহকসেবা এবং বিক্রয়োত্তর সেবার মাধ্যমে দেশের মোটরসাইকেল শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে প্রতিষ্ঠানটি।
যৌথ পথচলার ১০ বছর পূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন ডিলার পয়েন্ট ও ইয়ামাহা শো-রুমেও একইভাবে উদযাপিত হচ্ছে এই বিশেষ অর্জন।
দীর্ঘ এক দশকের এই পথচলায় গ্রাহকদের আস্থা, ভালোবাসা ও নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। পাশাপাশি আগামীতেও আধুনিক প্রযুক্তি, নতুন উদ্ভাবন এবং উন্নত গ্রাহকসেবার মাধ্যমে গ্রাহকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আক্তার হোসেন আলহাদী: 


















