সিলেট ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
News Title :
হবিগঞ্জে আনন্দঘন পরিবেশে ইয়ামাহা ও এসিআই মোটরসের যৌথ পথচলার ১০ বছর পূর্তি উদযাপন। ‎ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়ন জামায়াতের প্রার্থী সাবেক ছাত্রনেতা দুলাল আহমদ ব্রেইনের ভেতর ১৯৭১-এর শ্র্যাপনেল! ৫০ বছর পর উন্মোচিত হলো এক বিস্মৃত ইতিহাস! রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিনহাজ গ্রেপ্তার পুলিশ ফাঁড়ি নিয়ে ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন টিলাগাঁওয়ের বাসিন্দা ও প্রবাসীরা ‎গ্রেটার সিলেট কমিউনিটি  ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ‎গোয়াইনঘাটে যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত ‎জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসকের বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ আটক ৩, কাভার্ড ভ্যান জব্দ ‎বড়লেখায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ৩

‎গোয়াইনঘাটে যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত

সিলেটের গোয়াইনঘাটে যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ৩ ও ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন এবং প্রশিক্ষণার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করা হয়।
‎
‎শুক্রবার ১৩ নভেম্বর সকাল ১০টায় গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের গোয়াইনঘাট, হাদারপাড় ও জাফলং শাখার বিভিন্ন ব্যাচের প্রশিক্ষণার্থীরা অংশ নেন।
‎
‎পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ও পরিচালনা কার্যক্রমে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের গোয়াইনঘাট শাখার পরিচালক শামীম আহমদ, জাফলং শাখার পরিচালক মাসরুল আহমদ, লেঙ্গুড়া হাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হুদা, সাংবাদিক রায়হান উদ্দিন, অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা নাজনিন আক্তার মিম এবং স্পোকেন ইংলিশের সহকারী শিক্ষিকা সুমাইয়া আক্তার সুমা।

পরীক্ষা উপলক্ষে আয়োজকরা বলেন, বর্তমান বিশ্ব সম্পূর্ণ তথ্যপ্রযুক্তিনির্ভর। এ যুগে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তুলতে কম্পিউটার শিক্ষার গুরুত্ব অপরিসীম। তরুণ-তরুণীদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
‎
‎আয়োজকেরা আরও বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য অবস্থান তৈরি করতে হলে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন অপরিহার্য। প্রশিক্ষণার্থীরা এখানে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থানের পথ সুগম করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি যুবসমাজকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা জানান তারা।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে আনন্দঘন পরিবেশে ইয়ামাহা ও এসিআই মোটরসের যৌথ পথচলার ১০ বছর পূর্তি উদযাপন।

‎গোয়াইনঘাটে যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত

সময় ০৮:১৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬