সিলেট ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
News Title :
হবিগঞ্জে আনন্দঘন পরিবেশে ইয়ামাহা ও এসিআই মোটরসের যৌথ পথচলার ১০ বছর পূর্তি উদযাপন। ‎ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়ন জামায়াতের প্রার্থী সাবেক ছাত্রনেতা দুলাল আহমদ ব্রেইনের ভেতর ১৯৭১-এর শ্র্যাপনেল! ৫০ বছর পর উন্মোচিত হলো এক বিস্মৃত ইতিহাস! রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিনহাজ গ্রেপ্তার পুলিশ ফাঁড়ি নিয়ে ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন টিলাগাঁওয়ের বাসিন্দা ও প্রবাসীরা ‎গ্রেটার সিলেট কমিউনিটি  ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ‎গোয়াইনঘাটে যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত ‎জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসকের বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ আটক ৩, কাভার্ড ভ্যান জব্দ ‎বড়লেখায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ৩
এসআরবি-৯ সিপিসি-৩ অভিযান....

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ আটক ৩, কাভার্ড ভ্যান জব্দ

‎হবিগঞ্জের মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

‎শুক্রবার ১৩ নভেম্বর ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভার স্টেডিয়ামপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎এসআরবি-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) এর একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভার স্টেডিয়ামপাড়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান থামার সংকেত দিলে এসআরবি-৯ উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিন ব্যক্তি। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।

‎আটককৃতরা হল, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর থানার গেদু মিয়ার ছেলে মো. হাসক মিয়া (২৯), গোপালগঞ্জের কাশিয়ানী থানার পাখারচর গ্রামের মৃত হাফেজ সরকারের ছেলে রাকিব সরকার (২৩) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ সুরমা গ্রামের মো. দুল মিয়ার ছেলে হাসানুর জামান (৩০)কে আটক করা হয়।

‎পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাভার্ড ভ্যানের ভেতর বিশেষভাবে লুকানো তিনটি কাগজের কার্টন থেকে ৩৬টি পোটলায় মোড়ানো মোট ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

‎উদ্ধারকৃত মাদক ও জব্দ করা কাভার্ড ভ্যানসহ তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি-৯ বিজ্ঞপ্তিতে জানায়।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে আনন্দঘন পরিবেশে ইয়ামাহা ও এসিআই মোটরসের যৌথ পথচলার ১০ বছর পূর্তি উদযাপন।

এসআরবি-৯ সিপিসি-৩ অভিযান....

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ আটক ৩, কাভার্ড ভ্যান জব্দ

সময় ০৭:২৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬