
সিলেটের বালাগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল এবং অতিরিক্ত দামে ওষুধ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮টি মামলায় মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার ১৭ নভেম্বর দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বালাগঞ্জ পশ্চিম বাজারের হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথ।
অভিযানকালে বিভিন্ন ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল এবং অতিরিক্ত দামে ওষুধ বিক্রির বিষয়গুলো পরিদর্শন করা হয়। এসব অপরাধে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ৮টি মামলায় মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বালাগঞ্জ প্রতিনিধি। 


















