সিলেট ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা জামালপুরের মেষ্টা ইউনিয়নে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ ‎বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর ‎​আটশো বছরের ঐতিহ্য নিয়ে পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, প্রত্যাশা নাগরিক সেবার ‎বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা ‎মৌলভীবাজারে অর্থনীতির হালনাগাদ চিত্র তুলে ধরতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত। ‎দেওয়ানগঞ্জে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত ‎বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক পতাকা বৈঠকে হস্তান্তরের প্রক্রিয়াধীন ‎জামালপুর সদরে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ‎সিলেটের গোয়াইনঘাটে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি গ্রেপ্তার

‎দেওয়ানগঞ্জে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎মঙ্গলবার ১৭ নভেম্বর দেওয়ানগঞ্জ উপজেলার বানিয়ানীর চর এলাকায় জেসমিন প্রকল্প, উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে এ প্রচারণা সভার আয়োজন করা হয়।
‎
‎এতে কিশোরী, উৎপাদক দলের সদস্য, কমিউনিটি মার্কেট এজেন্ট, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উন্নয়ন সংঘের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
‎উন্নয়ন সংঘের জেসমিন প্রকল্পের সাব-ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রতন মিয়া এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আরিফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আহসান হাবিব বলেন, সুস্থ ও কর্মক্ষম জীবন নিশ্চিত করতে নিরাপদ ও পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। শুধু পর্যাপ্ত খাবার গ্রহণ করলেই হবে না, খাবারটি নিরাপদ, বিশুদ্ধ ও পুষ্টিমানসম্মত কি না, সে বিষয়েও সচেতন হতে হবে। বিশেষ করে শিশু, কিশোরী, গর্ভবতী মা ও পরিবারের অন্যান্য সদস্যদের পুষ্টির চাহিদা পূরণে সুষম খাদ্য গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিষ্কার-
‎পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ পানি ব্যবহার এবং স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার প্রস্তুত ও সংরক্ষণের আহ্বান জানান।
‎
‎বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রতন মিয়া বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য কৃষিতে পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত জরুরি। বসতবাড়িতে পরিকল্পিতভাবে পুষ্টিবাগান গড়ে তোলার মাধ্যমে পরিবারের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি নিরাপদ শাকসবজি উৎপাদন করা সম্ভব। তিনি রাসায়নিক বালাইনাশকের যথেচ্ছ ব্যবহার পরিহার, প্রয়োজন অনুযায়ী অনুমোদিত বালাইনাশক ব্যবহার, সঠিক মাত্রা ও প্রয়োগবিধি অনুসরণ এবং ফসল সংগ্রহের আগে নির্ধারিত বিরতি মেনে চলার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে কৃষকদের উত্তম কৃষি চর্চা ও পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি অনুসরণের পরামর্শ দেন।
‎
‎সভাপতির বক্তব্যে নূর মোহাম্মদ নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে উৎপাদন থেকে শুরু করে খাদ্য গ্রহণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পরিবারের পুষ্টি চাহিদা পূরণে বসতবাড়িতে পরিবেশবান্ধব পুষ্টিবাগান গড়ে তোলা, নিরাপদ উপায়ে শাকসবজি উৎপাদন এবং বালাইনাশকের সঠিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে নারী, কিশোরী ও উৎপাদক দলের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলার পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি পর্যায়ে এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
‎
‎অনুষ্ঠানে জেসমিন প্রকল্পের নিউট্রিশন অফিসার রাহাতারা সামী পুষ্টিকর খাদ্যের গুরুত্ব, সুষম খাদ্য গ্রহণ এবং পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা পূরণে বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন।
‎অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক স্টল প্রদর্শনী।
‎
‎স্টলগুলোতে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য, উত্তম কৃষি চর্চা, পুষ্টি ও কৃষিভাবনায় কিশোরীদের ভূমিকা, আদর্শ বাড়ি এবং কমিউনিটি মার্কেট এজেন্ট কর্নার বিষয়গুলো তুলে ধরা হয়। এসব স্টলে নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি সচেতনতা, পরিবেশবান্ধব কৃষি চর্চা, কিশোরীদের পুষ্টি ও কৃষিতে সম্পৃক্ততা এবং পরিবারের সার্বিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম ও বাস্তব ধারণা প্রদর্শন করা হয়। আলোচনা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন। এ সময় তাঁরা প্রদর্শিত কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং উদ্যোগগুলোর প্রশংসা করেন।
‎
‎এ সময় আরও উপস্থিত ছিলেন, উপ-সহকারী কর্মকর্তা সিফাত আহমেদ ও মুহতাসিম বিল্লাহ, স্বাস্থ্য সহকারী বকুল মিয়া, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রুনা লায়লা এবং উন্নয়ন সংঘের জেসমিন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।
‎
‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেসমিন প্রকল্পের জেন্ডার, ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার মনোয়ারা পারভীন।
‎
‎সভায় অংশগ্রহণকারীরা নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিকর খাবার গ্রহণ, পরিবেশবান্ধব পুষ্টিবাগান তৈরি, উত্তম কৃষি চর্চা এবং বালাইনাশকের নিরাপদ ব্যবহারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

‎দেওয়ানগঞ্জে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত

সময় ০৪:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬