সিলেট ১২:০০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
News Title :
জৈন্তাপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ ‎চোরাচালান ও মানবপাচারের অভিযোগকে কেন্দ্র করে ডিবির হাওরে সংঘর্ষ, আহত ৮ ‎জৈন্তাপুরে গেইটলক বাসের চাপায় পথচারী নিহত, মহাসড়ক অবরোধ মাধবপুরে ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল ৪ চোরাকারবারি যুগোপযোগী প্রযুক্তির জ্ঞানে সাংবাদিকদের সমৃদ্ধ হতে হবেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বানিয়াচং কাগাপাশায় নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের উদ্বোধন লাখাই বুল্লা বাজারে, ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। ‎জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হবিগঞ্জ সীমান্তে দুই কাভার্ডভ্যান সহ প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের হুমায়ুন চত্বর থেকে ১৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার‎
নতুন উদ্যমে পথচলা শুরু.....

‎কেক কেটে উদযাপন: ১০ হাজার ফলোয়ারের মাইলফলকে জামালপুর টেলিভিশন

কেক কেটে আনন্দ উদযাপন করেন সাংবাদিকবৃন্দ

‎বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনমানুষের আস্থার প্রতীক হিসেবে পরিচিত জামালপুর টেলিভিশন(JTV) এর ফেসবুক পেজে ১০ হাজার ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছে। এই সাফল্য উদযাপন ও নতুন আঙ্গিকে পথচলা শুরুর লক্ষ্যে শুক্রবার বিকেলে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎শুক্রবার (৮ মে) বিকেল ৪টায় জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া মোড় এলাকায় অবস্থিত দক্ষিণ জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথি ও সংবাদকর্মীরা কেক কেটে এই বিশেষ মুহূর্তটি উদযাপন করেন।

‎দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ মনজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর টেলিভিশনের চেয়ারম্যান এস. এম খোকন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের নবনির্বাচিত  আহ্বায়ক মোঃ খোরশেদ আলম এবং সদস্য সচিব মোঃ শাহ্ আলম। এছাড়াও আহবায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

‎বক্তরা বলেন,তথ্যপ্রযুক্তির এই যুগে জামালপুর টেলিভিশন শুরু থেকেই স্বচ্ছতা ও সাহসিকতার পরিচয় দিয়ে আসছে। ১০ হাজার ফলোয়ারের এই অর্জন প্রমাণ করে যে, পাঠকরা এই প্ল্যাটফর্মের ওপর আস্থাশীল।

‎প্রধান অতিথির বক্তব্যে এস. এম খোকন চৌধুরী প্রতিষ্ঠানের লক্ষ্য তুলে ধরে বলেন, জামালপুর টেলিভিশন সারা দেশের সংবাদ প্রচার করলেও মূলত এটি জামালপুরের প্রতিচ্ছবি হিসেবে কাজ করবে। জেলার মানুষের সুখ-দুঃখ, ন্যায়-অন্যায় এবং সার্বিক উন্নয়নের চিত্র কোনো দ্বিধা ছাড়াই জনসম্মুখে তুলে ধরা হবে। তিনি মাঠ পর্যায়ের প্রতিনিধিদের সত্যের পক্ষে থাকার আহ্বান জানান।

‎সাফল্য ও সকলের মঙ্গল কামনায় অনুষ্ঠানে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সাবেক কোষাধ্যক্ষ শাহিনুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে দোয়া ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
‎আলোচনা ও দোয়া শেষে উপস্থিত অতিথি, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
‎এই মাইলফলক অর্জনের মধ্য দিয়ে জামালপুর টেলিভিশন আরও আধুনিক ও জনবান্ধব রূপে তার নতুন যাত্রা শুরু করল বলে সংশ্লিষ্টরা আশা ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ

নতুন উদ্যমে পথচলা শুরু.....

‎কেক কেটে উদযাপন: ১০ হাজার ফলোয়ারের মাইলফলকে জামালপুর টেলিভিশন

সময় ১১:৪২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬